শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকসা ও মালবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক, যাত্রী মা ও ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন।

সোমবার (০৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমাম উদ্দিনের স্ত্রী ফিরোজা খানম (৫৮), তার ছেলে মোহন খান (৩০) ও দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা এবং সিএনজি চালক আবু তাহের (২৭)। আহতরা হলেন, নিহত মোহন খানের স্ত্রী বিবি মর্জিনা আক্তার (২৬) তার ছেলে মিরাজ খান (৭) ও পিকআপভ্যান যাত্রী মো. মাসুদ (৩৫)।

স্থানীয়রা জানায়, সকালে শশুর বাড়ী সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট থেকে সিএনজি যোগে বাড়ী ফিরছিলেন মোহন খান ও তার পরিবারের লোকজন। পথে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপভ্যান সিএনজিঅটোরিকসাকে সামনে থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকসার চালক সহ ৫ জন ও পিকআপের এক যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি অটোরিকসার যাত্রী মোহন খান ও তার মা রোজা খানম ও সিএনজি চালক আবু তাহেরের মৃত্যু হয়।

চৌমুহনী হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, সিএনজিঅটোরিকসা-পিকআপ সংঘর্ষে চালক সহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD