শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

অাসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজিব (১০) এবং নাজিবা (৩) নামের দুই ভাই বোন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গাবুয়া বাজার সংলগ্ন রাজি বাড়ী মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকার ওহিদুর রহমান সুমনের ছেলে নাজিব ও মেয়ে নাজিবা। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে মা ও বড় ভাইয়ের সাথে সিএনজি যোগে বের হয় নাজিব ও নাজিবা। পথে তাদের সিএনজিটি চৌমুহনী-মাইজদী সড়কের গাবুয়া এলাকার রাজি বাড়ী মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই নাজিব নিহত হয়। হাসপতালে আনার পর নাজিবাকে ডাক্তার মৃত ঘোষনা করে। ঘটনায় নিহতদের মা, ভাই, সিএনজি চালক ও এক যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD