শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

নোয়াখালীতে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
আসাদুজ্জামান চৌধুরী কাজল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী আবৃত্তি একাডেমির আয়োজনে ৪ মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক স্বাধীনতা পদক ২০১৭ প্রাপ্ত আশরাফুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা জেলা পুলিশ সুপার জনাব মো: ইলিয়াছ শরীফ বিপিএম-সেবা, পিপিএম-সেবা।

সংগঠনের সভাপতি এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা উপাধ্যক্ষ দিদারুল আলম, সাংবাদিক আবু নাছের মঞ্জু, জেলা কাচারাল অফিসার কামরান হাসান, নোয়াখালী সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক জুলফিকার হায়দার, নোয়াখালী সরকারি মহিলা কলেজে ইংরেশি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, সোনুপুর কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী আবৃত্তি একাডেমির সহ সভাপতি শামস্ ইবনে আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

কর্মশালায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সোনুপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

৪ মাসব্যাপী এই কর্মশালায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির পাশাপাশি উপস্থাপনা,সংবাদপাঠ, কন্ঠসাধন, ভাব রস ছন্দ, আবৃত্তি নির্মাণ ও মাইক্রোফোনের ব্যবহার সহ নানা বিষয়ে ধারণা দেয়া হবে। বিভিন্ন পর্বে প্রশিক্ষক হিসেবে দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD