শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭১তম মৃত্যুবার্ষিকী পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর ৭১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ৩০ জানুয়ারি বুধবার মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও দিবসকে ঘিরে আয়োজন করা হয় সর্বধর্মীয় প্রার্থনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

গান্ধী আশ্রম ট্রাস্টের সচীব শ্রীমতি ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে এবং প্রশিক্ষণ কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কোর্ডিনেটর খায়রুজ্জামান খোকন, পিস কোর্ডিনেটর অসীম কুমার বক্সী, গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, গান্ধী মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, মোহন দাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী ভারতে জন্মগ্রহণ করলেও তিনি জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশা-দলমত-ভাষা-ভৌগলিক সীমারেখা-নারী-পুরুষ নির্বিশেষে বিশ্ব মানবতার জন্য কাজ করেছেন। তিনি বিশ্ব সমাজে সকল মানুষের কাছে অহিংসবাদী নেতা। এই মহান নেতা ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নাথুরাম গডস নামক এক আততায়ীর বুলেটের আঘাতে ভারতে মৃত্যুবরণ করেন। কিন্তু যতদিন পৃথিবী থাকবে, মানব সভ্যতার ইতিহাসে মহাত্মা গান্ধীজির অহিংস দর্শন আমাদের ভালো কাজের প্রেরণা যোগাবে, তিনি অমর হয়ে থাকবেন। আলোচকগণ তাঁর আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থী শিল্পীবৃন্দ ‘রামধূন’ পরিবেশন করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিট এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থী শিল্পীবৃন্দ গান, আবৃত্তি এবং পরিশেষে সকলের অংশগ্রহণে রামধূন পরিবেশন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD