শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘নৈরাজ্য ও নেতিবাচক রাজনীতির দিন শেষ’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০১৯
আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: নৈরাজ্য ও নেতিবাচক রাজনীতির দিন শেষ হয়ে গেছে মন্তব্য করে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। বিএনপিকে ধ্বংসাত্বক রাজনীতির পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন- বিএনপি”র নির্বাচিত এমপিদের সংসদে যোগদান যেমন ইতিবাচক তেমনি বগুড়ায় উপ-নির্বাচনে অংশগ্রহণের সিদ্বান্তও দেশের রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা। আওয়ামীলীগসহ ১৪ দল বিশ্বাস করে দেশে একটি সত্যিকারের বিরোধী দল সংসদে সরকারের ভুলক্রটি তুলে ধরে সমালোচনা করুক। তিনি বুধবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদরের ছোনগাছায় এক ইফতার মাহফিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত এ ইফতার মাহফিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছোনগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ইফতার মাহফিলে বিশেষ দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ জাতীয় চার নেতা এবং একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত করে দোয়া করা হয়। তাছাড়াও বন্ধবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের বিভিন্নমুখী উন্নয়ন এবং পবিত্র রমজানে পণ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেছেন,‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জঙ্গী দমনে সফলতা অর্জন করেছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, পদ্মাসেতুসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। সেই দেশে নারী নির্যাতন শিশু ধর্ষণ চলতে পারেনা।’নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD