শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

নেপালে শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী বাস খাদে: নিহত ২১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
নেপালে কলেজ বাস দুর্ঘটনায় নিহত ২১

জার্মানবাংলা ডেস্ক: নেপালের দক্ষিণাঞ্চলে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২১ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। খবর আল-জাজিরার।

নেপালের একজন পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহী বলেছেন, শুক্রবার (২১ ডিসেম্বর) তুলসিপুর শহরে কাছে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি বলেন, দাং জেলা থেকে একটি শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী ওই বাসটি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বাসটি রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার নিচে পানিতে ডুবে যায়। তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত ১৩ জন পুরুষ ও তিনজন নারীর মৃতদেহ খুঁজে পেয়েছি।

শাহী বলেন, আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে প্রত্যন্ত এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে, তাই উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিরা কৃষ্ণ সেন ইচ্ছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। উদ্ভিদবিদ্যার পাঠ্যসূচির অংশ হিসেবে পার্শ্ববর্তী একটি জেলায় তারা ওই শিক্ষা সফরে গিয়েছিলেন।

উল্লেখ্য, পাহাড়-পর্বতে ঘেরা নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত সপ্তাহেই একটি মিনি-ট্র্যাক সড়ক থেকে নিচে পড়ে গেলে ২০ জন নিহত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD