শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

নেত্রকোনায় নদী দখল দূষণমুক্তের দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা শহরের প্রাণ মগড়া নদীকে দখলমুক্ত-দূষণমুক্ত ও খননের দাবীতে ‘মগড়া বাঁচাও আন্দোলন’ করেছে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। রবিবার সকাল ১১ টায় শহরের পৌরসভার মোড়ে সামনের সড়কে ৫ দফা দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধনে জেলা শহরের রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী একাত্মতা পোষণ করে অংশ নিয়েছেন। অংশগ্রহন করেছে নতুন প্রজন্মের বিভিন্ন সংগঠনও। এছাড়াও নদীপাড়ের গৃহিনীসহ সাংবাদিক সমাজ এতে অংশ নেন। মানববন্ধন শেষে ৫ দফা জোরালে দাবী নিয়ে জেলা প্রশাসকের কাছে সংগঠনের আহবায়ক কলেজ শিক্ষক নাজমুল কবীর সরকার ও সদস্য সচিব সংবাদকর্মী আলপনা বেগম স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ হচ্ছে- পরিবেশের ভারসাম্য রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে নদী খনন, নদীর দুই তীর দখলমুক্তকরণ, যে সকল ড্রেন দিয়ে ময়লা আবর্জনা নদীতে যাচ্ছে তা বন্ধকরণ, দুই তীরে রেলিং দিয়ে হাঁটার রাস্থা তৈরী করে সৌন্দ্যয্যবর্ধন ও মোক্তারপাড়া ব্রীজ তৈরীর পর নদীগর্ভে অবশিষ্ট মাটি, ইট শুড়কী ও অন্যান্য নির্মান সামগ্রী সরিয়ে গতিপথ ফিরিয়ে দেয়া।
মানববন্ধন চালাকালীন বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জনউদ্যোগের আহবায়ক কামরুজ্জামান চৌধুরী, স্বাবলম্বীর কো-অর্ডিনেটর লেখক স্বপন পাল, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, নাগরিক আন্দোলনের খানে আলম, কলেজ শিক্ষক কামরুল হাসান, শহীদুল ইসলাম, আনোয়ার হাসান, গোলাম মোস্তফা, বারসিকের অহিদুর রহমান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সঞ্জয় সরকার, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সংস্কৃতিকর্মী শিল্পী ভট্টাচার্য্য, হিমু পাঠক আড্ডার মোঃ তোফায়েল খান সায়ন, শিশু ছায়ার মুশফিকুর রহমান রিয়াদ, ছাত্র ইউনিয়নের আবু সিদ্দিক নাদিম, সংগঠনের আহবায়ক মোঃ নাজমুল কবীর সরকার ও সদস্য সচিব আলপনা বেগম প্রমুখ।
এদিকে জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, নেত্রকোনার প্রাণ মগড়া নদী। এই প্রাণ ফিরিয়ে দিতে দখলমুক্ত করার একটি প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর রয়েছে। কিন্তু দখলদাররা এ নিয়ে মামলা করায় কিছিুটা সময় লাগছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD