নেত্রকোনা প্রতনিধি: নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় সিএনজি কাভার্ট ভ্যানের সংঘর্ষে সিএনজি চালক মাহমুদুল হাসান সুজন নামে একজন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
আহতদের ময়মনসিং মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সানুড়া গ্রামের মোঃ আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে চালক সুজন নেত্রকোনায় আসার পথে চল্লিশা নামক স্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানে সাথে সিএনজির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। এ সময় পৌর শহরের সাতপাই এলাকার মৌ আক্তারসহ অটোরিশকার আরো ৫ যাত্রী গুরুত্ব আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠোনো হয়েছে।