শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

নীতিহীনদের জনগণ কখনই ক্ষমা করবে না: নাসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ড. কামাল হোসেন একজন নীতিহীন মানুষ। নীতি আদর্শের কথা বলে উনি এখন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। অপছেন্দর জামাত এখন তার গলার মালা। এসব নীতিহীন মানুষদের জনগণ কখনই ক্ষমা করবে না। তথাকথিত জনবিচ্ছিন্ন ঐক্যে সাধারণ জনগণ সাড়া দেবে না। জনগণ জানে, ঐক্য প্রক্রিয়ায় স্বাধীনতা বিরোধীরা ভর করেছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আদর্শহীন ও স্বাধীনতাবিরোধীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

শনিবার দুপুরে এলজিইডির বাস্তবায়নে কাজিপুরে ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারিত ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়ন দিতে জানে। কাজিপুরে ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে আরও হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে অতীতের ন্যায় কাজিপুরবাসীকে তিনি আবারও নৌকার পক্ষে ভোট বিপ্লবের আহবান জানান।

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য রাখেন নাসিম পত্নী লায়লা নাসিম, সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD