শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিষ্প্রাণ কাঠেই জীবন্ত শিল্পকর্ম

সুলতান আল এনাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ডাঙ্গা থেকে নৌকা নিয়ে নদীতে নামাচ্ছেন ছয়জন মুক্তিযোদ্ধা। কাঁধে অস্ত্র নিয়ে যাচ্ছেন দেশ স্বাধীনের যুদ্ধে যাচ্ছেন কৃষক, শ্রমিক, ছাত্রজনতা। খোলা আকাশে ডানা মেলে উড়ছে যেন জীবন্ত দুটি বলাকা। পাশেই বাচ্চাদের বুকে নিয়ে বসে আছে ঘুঘু পাখি। আবার শীতের সকালে গাছ থেকে রস নামিয়ে ছুটছেন গাছী। দুলছে ফেনা ওঠা রসের হাড়ি। গভীর মনোযোগে প্রাণহীন কাঠের বুকে এমন সব শিল্পকর্ম তৈরি করছেন শিল্পী কাজী মনিরুল ইসলাম ঝিনু। পাশেই ছড়ানো ছিটানো রয়েছে নানা ধরনের কাঠ কাটার যন্ত্রাংশ। কোনটা দেশ থেকে ক্রয় করেছেন, আবার কোনটা দেশের বাইরে থেকে নিয়ে এসেছেন। এগুলো দিয়ে কাঠ খোদাই করে তৈরি করেছেন গ্রামীণ মানুষের জীবনযাত্রার চিত্র, মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি, পাখিসহ নানা শিল্পকর্ম। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বাসিন্দা কাজী মনিরুল ইসলাম ঝিনু গত ৫ বছর ধরে তৈরি করছেন নানা শিল্পকর্ম। পেশায় খামারী কাজী মনিরুল ইসলাম ছোটকাল থেকেই নান্য শিল্পকর্ম তৈরি করতেন। করোনকালীন সময়ে ঘরবন্দি হওয়ার পর থেকে পুরোদমে শুরু করেন এ শিল্পচর্চা। জানা যায়, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও করোনাকালে তিনি পুরোপুরি শিল্পী হয়ে উঠেছেন। অবসর কাটাতে বাড়ির সঙ্গে থাকা একটা টিনশেডের চারপাশ ঘিরে তৈরি করেছেন কারখানা। আড়ত আর নিজের বাগানের গাছের কাঠ দিয়ে শুরু করেন শিল্পকর্ম। নিষ্প্রাণ কাঠ হয়ে উঠতে থাকে জীবন্ত এক একটি গল্প। একে একে কাঠ খোদাই করে তৈরি করেছেন খেজুরের রস সংগ্রহ করা গাছি, হাঁস, উড়ন্ত বলাকা, ঈগল, বজরা নৌকা, ডিঙ্গি নৌকা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি, বাংলার ঐতিহ্য বায়োস্কোপ, বংশীবাদকসহ নানা শিল্পকর্ম। নিভৃত গ্রাম বাংলার কোণে অন্যরকম সাধনার ফল দেখতে প্রতিনিয়ত আসেন নানা শ্রেণীপেশার মানুষ। তার এ শিল্পকর্ম দেখে অভিভূত হন তারা।

শিল্পকর্ম দেখতে আসা জুয়েল ইসলাম বলেন, ‘প্রাণহীন কাঠ এভাবে একটি জীবন্ত শিল্পকর্মে রূপ নিতে পারে তা অজানা ছিল। নিভৃত পল্লীতে বসে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করছেন এটা অনেকেরই অজানা। আমরা চাই, এ কৃতি সন্তানকে সারাদেশব্যাপী সমাদৃত করার জন্য যা যা করার দরকার তা করা হোক। তার পরিশ্রম ও শৈল্পিকতা মূল্যায়ন পাক।’ এ বিষয়ে শিল্পী মনিরুল ইসলাম ঝিনু জানান, গ্রামবাংলার ঐহিত্য স্মৃতি হিসেবে ধরে রাখতেই তিনি এসব তৈরি করেন। আগামী দিনে দেশে ও বিদেশে তার এ শিল্পকর্ম প্রদর্শনী করার ইচ্ছা রয়েছে তার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD