শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

নির্বাচন বিশ্বাসযোগ্য না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে: মিলার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: আসন্ন নির্বাচন বিশ্বাসযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সারা দেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। সহিংসতা পরিহার করে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানান।

রবার্ট আরও বলেন, শান্তিপূর্ণভাবে সবাই সমান সুযোগ ভোগ করুক। আশা করছি, নির্বাচন কমিশন এটা নিশ্চিত করবে। বাংলাদেশে গণতন্ত্র মজবুত হোক, এটাই চায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমি তিন বছরের অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসেছি। এরই মধ্যে আমি এ দেশটাকে নিজের দেশ বলেই মনে করি। আমরা চাই, নির্বাচনকে কেন্দ্র করে সব পক্ষ শাম্ত থাকুক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD