শিরোনাম :
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রটি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারের আগের নির্দেশনা সত্ত্বেও কিছু কর্মকর্তা নিয়ম না মেনে বিদেশ সফরে যাচ্ছেন, যা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি।

পরিপত্রে উল্লেখ করা হয়, একই মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব কিংবা একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন— এমন ঘটনা বারবার ঘটছে। এ ধরনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে, যা পূর্বে জারি করা নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।

ফলে, নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে আগের সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই পদক্ষেপকে প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD