সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: গত ১০ মার্চ অনুষ্ঠিত উপজেলা নিবার্চনকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরীতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সর্মথকদের বসত ঘরে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত রাবিবার গভীর রাতে উপজেলার বোয়ালী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ৫টি ঘর আগুনে পুরে যায়।
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোয়ালী শান্তিনগর গ্রামে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় মানবন্ধনে হাওর বেষ্টিত গ্রামের সাধারন নারী পুরুষেরা অংশ গ্রহন করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদেকুর রহমান, আলী হাসান চৌধুরী, মুনায়েম মাষ্টার সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। বক্তারা ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। সেই সাথে এলাকার শান্তি শৃংঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোলা মিয়া,তারা মিয়া,রসুল মিয়া, জুয়েল মিয়া ইদ্রিস মিয়া, খোকন মিয়ার পরিবারের সদস্যরা বর্তমানে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছেন।
তাদের অভিযোগ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন না করে উপজেলা যুবলীগের সভাপতি সামছুজ্জমান সোয়েবের ঘোড়া প্রতীকের নির্বাচনা করায় নির্বাচনে জয়ী হয়ে নৌকার সমর্থকরা বোয়ালী এলাকায় আনন্দ মিছিল করে। পরে সন্ধ্যায় মেন্দীপুর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ভাংচুর চালায়। পরবর্তীতে শুধুমাত্র ঘোড়া প্রতীকের নির্বাচন করায় একই এলাকার নৌকার সমর্থক রুবেল মিয়া বাদী হয়ে ৫৪ জনকে আসামী করে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করে। মামলার ঘটনায় পুরুষশূন্য হয়ে পরে শান্তিনগর গ্রাম। এরই ধারাবহিকতায় গত ১৭ মার্চ রবিবার গভীর রাতে ভুক্তভোগীদেও বাড়ি ঘরে আগুন দেয় দূর্বৃত্তরা। তাই এই ঘটনার সুষ্ট তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। সেইসাথে জেলা ও উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসারও দাবী জানান তারা।