শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনের আগে আরপিও ও আচরণবিধিতে নতুন সংশোধনী আনছে ইসি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং আচরণবিধিতে আরও একটি সংশোধনী প্যাকেজ আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

ইসি সচিব জানান, গণভোট সংযুক্ত হওয়ায় আরপিওতে অতিরিক্ত সংশোধন আনা প্রয়োজন হয়েছে। সংশোধনী প্রস্তাবগুলো বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

আরপিওতে যে নতুন পরিবর্তনগুলো যুক্ত হচ্ছে:

আরপিওর ২৭ নম্বর অনুচ্ছেদে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান যোগ করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • পোস্টাল ব্যালটে প্রতীকের ঘরে সঠিকভাবে ক্রস বা টিক চিহ্ন না থাকলে সেই ভোট অগ্রহণযোগ্য গণ্য হবে।
  • আদালতের রায় অনুসারে কোনো আসনের প্রার্থী তালিকায় পরিবর্তন এলে, ওই আসনের ইতোমধ্যে জমা হওয়া পোস্টাল ব্যালট গণনায় ধরা হবে না।
  • ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট বাতিল হবে।

এ ছাড়া আচরণবিধিমালার বিভিন্ন ধারায় ভাষাগত ও করণিক ভুল সংশোধনের কাজও চলেছে—যেমন ৪(৩), ৬ (ক)-(ঘ), ৯(গ) এবং ২৬(৩)–এর মতো একাধিক স্থানে প্রয়োজনীয় সংশোধন যোগ হচ্ছে।

প্রচারণায় বিলবোর্ড ও মাইক ব্যবহারে নতুন সীমা যুক্ত করার প্রস্তাবও রয়েছে। বিধিমালার ১৪(খ) অনুযায়ী, একটি সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা বা মেট্রোপলিটন ওয়ার্ডে একটি বিলবোর্ড অথবা মোট ২০টি (যেটি বেশি)—এর বেশি ব্যবহার করা যাবে না। ফলে ওয়ার্ডপ্রতি এক বিলবোর্ড ব্যবহারের সুযোগ নিশ্চিত হবে। পাশাপাশি বিধি ১৭(১) সংশোধন করে প্রচারণায় মাইক ব্যবহারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

নতুন আরপিওতে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান যোগ হয়েছে—আদালতে ঘোষিত ফেরারি আসামিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন না। প্রায় দেড় দশক পর আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ‘না’ ভোট ফের চালু হয়েছে এমন আসনে যেখানে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ ছাড়া সমান ভোট পাওয়া গেলে পুনরায় ভোটগ্রহণ, জোটগত নির্বাচনে হলেও প্রার্থীর ভোট দলীয় প্রতীকে পড়বে—এমন একাধিক নতুন বিধানও যুক্ত হয়েছে।

ইসি জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD