শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

নিরাপদ সড়ক নিশ্চিত করণে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

আশুলিয়া থেকে আবুল কাশেম: যুগের সাথে পাল্লা দিয়ে দেশে প্রতিদিন যে হারে বাড়ছে যানবাহন কিন্তু সে হারে উন্নতি হচ্ছে না যানবাহনের অবকাঠামো ফলে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনা । তাই নিরাপদ সড়ক নিশ্চিত করণে ও গণসচেতনার বৃদ্ধির লক্ষ্যে সাভার উপজেলার আশুলিয়া কাইচাবাড়ী এলাকায় হাজী পিয়ার আলী মডেল স্কুলের উদ্যোগে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস, আজকের এ দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে–“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে রাজনীতিবিদ সাভার উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট্য সমাজসেবক হাজী আবু তাহের বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলেরই ভুমিকা অনস্বীকার্য। একতাবদ্ধভাবে কাজ করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। সড়ক দুর্ঘটনার জন্য অননুমোদিত ও ক্রটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দায়ী, তেমনি দায়ী পথচারী ও যাত্রীগণের অসচেতনতা।

উক্ত ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন, হাজী পিয়ার আলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো আবু হানিফ, প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, স্কুল পরিচালিকা মোছাঃ ফাতেমা আক্তার, ফেরদৌস রহমান, আব্দুল মান্নান, আল আমীন হাওলাদার, মিজানুর রহমান, মোসা. সালমা খানম ও সুমি আক্তারসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD