শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে নারীর অগ্রগতি জরুরি: জুবাইদা রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬

নারীর অগ্রগতি ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হলে দেশও উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, নারীদের দৃঢ় মনোবল এবং সংগ্রামী মানসিকতাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাই নারী দিবসে সবাইকে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। নানা প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্ম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ বছর অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কার লাভ করেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও এ সম্মাননায় ভূষিত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD