শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো ৫ দেশ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নতুন পাঁচ দেশ। দেশগুলো হলো-বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া ও লাইবেরিয়া।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে পাঁচ দেশকে নির্বাচিত করা হয়। দেশগুলো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা যা নিষেধাজ্ঞা আরোপ এবং বলপ্রয়োগের অনুমোদন দেওয়ার মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে।সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি- যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলো আঞ্চলিক ভিত্তিতে বরাদ্দ করা হয়। কিন্তু প্রার্থীরা তাদের গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তাদের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন জিততে হয়।

নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত সোমবার সাধারণ পরিষদ ১৯৩ সদস্যের এই সংস্থার ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে নির্বাচিত করেছে। এই অধিবেশন আগামী সেপ্টেম্বরে শুরু হবে।
সূত্র : রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD