শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের সবচেয়ে পছন্দের গোল কোনটি জানালেন মেসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫

বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৬০ গোল করেছেন আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইন্টার মায়ামির জার্সিতে। এর মধ্যে নিজের সবচেয়ে পছন্দের গোল বেছে নেওয়া কঠিনই মনে হয়েছিল মেসির জন্য। তবে সেই কঠিন প্রশ্নের উত্তর তিনি বেশ সহজেই দিলেন।

দাতব্য সংস্থা ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচারধর্মী ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে নিজের সবচেয়ে পছন্দের গোল প্রসঙ্গে মেসি বলেন, ‘আমার এমন অনেক গোল আছে যেগুলো সম্ভবত বেশি সুন্দর ও মূল্যমানও তুলনামূলক বেশি। তা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে (বার্সেলোনার হয়ে ২০০৯ সালে) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি আমার সবসময়ই পছন্দের।’

নিজের ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। সবকটিই নিজের সবচেয়ে স্মরণীয় অধ্যায় বার্সেলোনার হয়ে। এর মধ্যে প্রথমটি আসে ২০০৯ সালে। যেখানে ফাইনালে তিনি ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলটি করেছিলেন। স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ ম্যাচের ৭০ মিনিটে ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন। অরক্ষিত মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে বল জালে জড়ান। আর সেটি ছিল কাতালানদের জন্য শিরোপানির্ধারণী গোল। ২–০ তে এগিয়ে যাওয়া বার্সেলোনা ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয়।

পায়ের কারিকুরিতে গোল করে ফুটবলভক্তদের বুঁদ করে রাখলেও, হেড দিয়ে অতটা গোল করতে অভ্যস্ত নন মেসি। তাতে উচ্চতা ও বাস্তবতা মিলিয়ে কিছু যুক্তিও থাকতে পারে। সব মিলিয়ে হেডে এই আর্জেন্টাইন মহাতারকা এখন পর্যন্ত করেছেন মাত্র ২৮ গোল হেডে। অথচ তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো হেডে ১৫৪টি গোল করেছেন। বর্তমানে আল-নাসরের এই পর্তুগিজ সুপারস্টার ছুটছেন ১০০০ গোলের পথে।

মেসির পছন্দের এই গোলের চিত্রকর্ম ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজে নিলামের জন্য তোলা হবে। সেটিকে চিত্রকর্মে রূপ দেবেন শিল্পী রেফিক আনাদোল। এক্ষেত্রে তাদের অনুমোদনও দিয়েছে উয়েফা। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।

পছন্দের গোলের চিত্রকর্ম নিলামে তোলা নিয়ে মেসি বলেন, ‘আমি ইতোমধ্যেই জানি যে রেফিকের কাজ কতটা বিশেষ। আমরা মায়ামিতে দেখা করছিলাম এবং এখন সে কীভাবে এই গোলটিকে, খেলার মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে সে আবিস্কার করা রোমাঞ্চকর ব্যাপার হবে।’ নিলামে ওঠা আর্থিক অঙ্কের পুরোটাই দাতব্য কাজে ব্যবহৃত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD