শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে দাবীতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি  :
সিরাজগঞ্জে অপহৃত কলেজ ছাত্র পারভেজ রানাকে (১৯) উদ্ধারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পাালন করেছে ছাত্রসমাজ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানব বন্ধনে বক্তারা বলেন,
১১ দিন আগে ফোন করে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা। তারপর থেকে সে নিখোঁজ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার চার আসামী গ্রেফতার হলেও নিখোঁজ  রানার সন্ধান পায়নি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয়ার দাবী জানিয়ে , কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক লিমন, সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল হাসান সবুজ, নিখোঁজ পারভেজ রানার বাবা বাবুল আকতার জনি, মা মোছাঃ পরি খাতুন, চাচা আফছার আলী তালুকদার ও বোন আফরোজা পারভিন বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি বিকেলে  পারভেজ রানাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। এরপর থেকে পারভেজ রানা নিখোঁজ ছিল। এ ঘটনায় পারভেজ রানার নানা গাজী মোঃ আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD