শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নিউইয়র্কে বাংলাদেশ রেমিটেন্স মেলা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আগামী ২০ ও ২১ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপি রেমিটেন্স ফেয়ার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ অনুষ্ঠানের এবারের ম্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার।

মেলার আয়োজক যথাক্রমে বাংলাদেশ -আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনিস লিংক।

এ আয়োজনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে রেমিটেন্স পদক পাচ্ছে- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া। বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার ২০০৪-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক।

আমাদের অর্থনীতির প্রাণ প্রবাসীদের আসা রেমিটেন্স। এই বৈদেশিক আয়কে বৃদ্ধির জন্য কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরো গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এবারের রেমিটেন্স মেলা । অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাগণ।
এ আয়োজনে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডসহ যুক্তরাষ্টের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে রেমিট্যিান্স নিয়ে সেমিনার -সিম্ফোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশী আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তিন শীর্ষ ৩ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিন ব্যাংক এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স গ্রহণ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক ৬৬৩.৯৯ মিলিয়র, ন্যাশনাল ব্যাংক ৩৭৯.৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পুরস্কুত করা হবে, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে।

বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০ এবং ২১ অক্টোবর, বিকাল ৪:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চলবে। এ আয়োজনে থাকছে ২০ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী ও শাহ মাহবুবের পরিবেশনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD