শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

নিঃসঙ্গ রাত

দিলশাদ জাহান খান
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জুন, ২০২০

আমি কান পেতে রই
ওই বুঝি তুমি এলে
মৃদু পায়ে পাশে এসে দাঁড়ালে
কোথা থেকে নিয়ে এলে এক রাশ সুবাস
ও কি হাসনাহেনা নাকি কামিনী!

আমার এলো চুলে হাত বোলালে
একে দিলে কপোলে ভালোবাসার ছোঁয়া
আমি শিহরিত হই, আবেশে জড়াই
স্বপ্ন রা বীজ বুনে কল্পকথায়
চাই না ফুরাক এই যামিনী ।।

আমি কতো কথা বলে গেলাম
তুমি কেবল শুনলে নিরবে
আমি তোমার বুকে মাথা রাখলাম
তুমি নিলে আমায় জড়ায়ে
রাত যেন বলে যায় আমাদের কাহিনী ।।

হঠাত্ চমকে উঠে খুঁজি চারিদিক
কই তুমি কই তুমি
চারিদিকে শুধুই শূন্যতা, একা আমি
তুমি শুধুই স্বপ্ন ছিলে
আমি চেয়ে ও তোমায় বাঁধতে পারিনি।।

আমি নিঃশেষ হয়ে যাই একাকিত্বে
রাত হয়ে যায় সুদীর্ঘ
জোস্নার আলো ছায়া খেলা আর
হাসনাহেনার সুবাস
তোমায় মনে করিয়ে দেয় এই রজনী ।।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD