শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নারী অধিকার ও সুস্বাস্থ্য সংরক্ষণে ডা. হালিদা হানুম আখতার পেলেন ‘বেগম রোকেয়া পদক-২০২৩’

মশিউর আনন্দ:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

ডা. হালিদা হানুম আখতার ১৯৪৫ সালের ১৮ই জানুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। ডা. হালিদা আলহাজ্ব মো: হাবিবুদ্দিন এবং ডা. হুমায়রা খানমের কন্যা। ডা. হুমায়রা খানম রংপুরে ১৯৬০ সাল থেকে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে স্বনামধন্য ছিলেন। ডা. হালিদা একজন প্রজনন স্বাস্থ্য এপিডেমিওলজিস্ট। প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাঁর ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা এবং দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রির পর ডা. হালিদা হানুম আখতার জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্যে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি সিডিসি- সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল, আটলান্টা, জর্জিয়া থেকে রকাফেলার ফেলো হিসেবে Epidemic Intelligence Services- EIS প্রশিক্ষণপ্রাপ্ত হন। নারী স্বাস্থ্য বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি প্রজনন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর নেতৃত্বের ভূমিকার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ নেতৃস্থানীয় প্রজনন স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট (BIRPERHT)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন, বাংলাদেশের বৃহত্তম পরিবার পরিকল্পনা সংস্থার (FPAB) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রংপুরে একটি তৃণমূল স্তরের সংস্থা তৈরি করেছেন, যা নারীদের সুস্বাস্থ্য ও মাতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ দেয়। তাঁর গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে গর্ভনিরোধক কার্যকারিতা, প্রজনন স্বাস্থ্য চাহিদা, পরিষেবা, মাসিক নিয়ন্ত্রণ গর্ভপাত, মাতৃত্বকালীন অসুস্থতা এবং মৃত্যুহার রোধ। এসকল কাজের স্বীকৃতিস্বরূপ ডা. হালিদা হানুম আখতার ২০০৬ সালে একমাত্র বাংলাদেশী নারী হিসেবে একক ক্যাটাগরিতে ‘United Nations Population Award’-এ ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি বহু আন্তর্জাতিক ও দেশীয় সম্মাননা অর্জন করেছেন। চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. হালিদাকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশীপ ২০২৩ প্রদান করেছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা নারীদের ধানমন্ডি ৭ নম্বর রোডের ১৬ বি (বর্তমান ঠিকানা) ‘সাদা বাহার’-এর সেবা সদন হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে মুক্তিযুদ্ধের একজন আদর্শ দেশপ্রেমিক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক অত্যাচারিত গর্ভবর্তী নারীদের প্রয়োজনীয় পরিচর্যা, গর্ভপাত, ডেলিভারি বিষয়ে শারীরিক সুচিকিৎসা ও মানসিক উন্নয়নসহ পুনর্বাসন ব্যবস্থাপনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল ফাউন্ডেশন, রংপুরের একজন উপদেষ্টা।

নারী অধিকার ও নারীর সুস্বাস্থ্য সংরক্ষণে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ডা. হালিদা হানু আখতারকে ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ এ ভূষিত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD