শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

নাইস প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ইন্টার্নশিপ কার্যক্রম জোরদারে এটুআই’র পরামর্শ কর্মশালা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

টার্শিয়ারি-লেভেলের শিক্ষার্থীদের সরকারি ইন্টার্নশিপ কার্যক্রমে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে এটুআই (a2i Programme) “ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (নাইস)” প্ল্যাটফর্মভিত্তিক একটি পরামর্শমূলক কর্মশালা আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কার্যালয়ে এই অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে তারা পেশাগত দক্ষতা, কর্মসংস্থানযোগ্যতা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। তবে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে, ফলে শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার প্রণীত ‘ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩’-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নীতিমালার সফল বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা জরুরি। কর্মশালায় এটুআইয়ের অধীনে গড়ে ওঠা নাইস প্ল্যাটফর্মকে একটি সম্ভাবনাময় ডিজিটাল সমাধান হিসেবে তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা, মনিটরিং ও মূল্যায়নের সুযোগ তৈরি হবে। কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারণী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের চাহিদা নির্ধারণ, সার্কুলেশন ও মনোনয়ন প্রক্রিয়া, আবেদন ও নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তদারকি ও মূল্যায়ন ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, সনদ প্রদান প্রক্রিয়া এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার সভাপতিত্ব করেন এটুআই’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রফিক।সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবির। শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ তুলে ধরেন ড. মো. মোস্তফা আকবর, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) এবং ড. এ.এইচ.এম. রুহুল কুদ্দুস, ডিন, কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন সেন্টার, জাতীয় বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য দেন এটুআইয়ের কনসালট্যান্ট (হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট) আব্দুল্লাহ আল ফাহিম। কর্মশালার প্রেক্ষাপট এবং নাইস প্ল্যাটফর্ম সম্পর্কে উপস্থাপনা দেন এটুআইয়ের কনসালট্যান্ট ও টিম লিডার (ফিউচার অব ওয়ার্ক) সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল। এছাড়াও অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান (প্রশাসন), মোঃ মজিবর রহমান (ডিজিটাল গভর্নেন্স ও সিকিউরিটি), এ.টি.এম. জিয়াউল ইসলাম, নিয়ন্ত্রক, সিসিএ কার্যালয়; মোঃ আশরাফুল মমিন খান, যুগ্মসচিব (পরিকল্পনা); এটুআইয়ের সিনিয়র কনসালট্যান্ট (চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর) মোহাম্মদ মাসুদুর রহমান এবং ইউএনডিপি (UNDP)-এর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়েরসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD