করোনা প্রতিরোধে গত মার্চ মাসে পেরুর নাইটক্লাব ও বার বন্ধ করে দেয়া হয়। এছাড়া পারিবারিক অনুষ্ঠানেও জনসমাগম ১২ই আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়।
পেরুতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে নাইটক্লাবে পার্টি করার সময় পুলিশের ধাওয়ায় পদদলিত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশসহ অন্তত ছয়জন।
শনিবার পেরুর রাজধানী লিমার কাছে একটি নৈশ ক্লাবে প্রায় ১২০ জন পার্টিতে অংশ নেয়। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালালে লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় লোকজন বাইরে বের হওয়ার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পার্টিতে অংশ নেয়া অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।