শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জঙ্গি নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে এক শীর্ষ কমান্ডারসহ ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহী সহিংসতার উত্তর-পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে বিমান ও স্থল অভিযান চালিয়েছে সেনাবাহিনী। খবর এএফপির।

শুক্রবার ভোরে সেনারা বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শিবিরে দুটি পৃথক অভিযান চালায়। সেনাবাহিনী জানিয়েছে, এসব অভিযানে ৬০ জঙ্গি নিহত হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম জঙ্গিদের ক্যাম্পে সেনা অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

বিটা নামের একটি সামরিক অভিযান সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর কমপক্ষে ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা এবং কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র এএফপির একজন প্রতিবেদককে নিশ্চিত করেছে।

এর কয়েক ঘণ্টা পরেই সেনারা চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে বোকো হারামের একটি শক্ত ঘাঁটিতে আক্রমণ করে। এতে এক শীর্ষ কমান্ডার এবং তার সহযোগীদের হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, কুকাওয়া জেলার বোকো হারাম কমান্ডার আমির আবু ফাতিমা সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD