শিরোনাম :
চ্যাম্পিয়নদের সম্মানে নৈশভোজে ফ্র্যাঙ্কফুর্টার ফায়ার বয়েজ রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

নরসিংদীতে কিশোরী হত্যায় মামলা, পুলিশ–র‌্যাবের যৌথ অভিযানে পাঁচজন গ্রেপ্তার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ ও হত্যার ঘটনায় নয়জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। ঘটনার পরপরই জেলা পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—এবাদুল্লাহ (৪০), আইয়ুব (৩০), গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তার ছেলে ইমরান দেওয়ান (৩২)। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।

গত বুধবার রাতে কিশোরীকে তার বাবার কাছ থেকে কয়েকজন তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। পরদিন সকালে স্থানীয় একটি ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার হয়। প্রায় দুই সপ্তাহ আগে তাকে স্থানীয় কয়েকজন দ্বারা নির্যাতনের অভিযোগ ওঠে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল বলে জানিয়েছে পরিবার।

ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অপরাধীদের কেউ রেহাই পাবে না। দ্রুত তদন্ত ও গ্রেপ্তারের দাবিও জানান তিনি। জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD