শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নমপেনে শুরু হচ্ছে ২০২৫ কম্বোডিয়া ‘চীনা চলচ্চিত্র সপ্তাহ’

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

১৭ এপ্রিল বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়া সফরের সময়, নমপেনের কোয়াই ৪ আর্মস থিয়েটারে কম্বোডিয়া ‘চায়না চলচ্চিত্র সপ্তাহ’ শুরু হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের পরিচালক শেন হাই সিয়োং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

৯ বছর পর প্রেসিডেন্ট সি চিন পিং আবারও কম্বোডিয়া সফর করেন, তাই ‘চায়না চলচ্চিত্র সপ্তাহ’ আয়োজন চীন ও কম্বোডিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের জনমতের ভিত্তি সুসংহত করতে ইতিবাচক ভূমিকা পালন করবে। এই অনুষ্ঠানটি চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং কম্বোডিয়ার সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করে এবং চায়না ফিল্ম আর্কাইভ, কম্বোডিয়া এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজক কমিটি ইত্যাদি দ্বারা আয়োজিত হয়।

কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা মন্ত্রী ফংসাগেনা তার বক্তৃতায় জোর দিয়ে বলেন যে, কম্বোডিয়া ও চীনের মধ্যে বন্ধুত্ব গভীর ও শক্তিশালী এবং চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে উভয় পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, চলচ্চিত্র শিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত জোরদার ও উন্নত হয়েছে। আশা করা যায় যে, কম্বোডিয়ায় ‘চায়না চলচ্চিত্র সপ্তাহ’ দুই পক্ষের সৃজনশীলতা ভাগাভাগি, বন্ধুত্ব ও সংহতি বৃদ্ধি এবং কম্বোডিয়া-চীন অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসাথে কাজ করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

এবারের চলচ্চিত্র সপ্তাহ ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে এবং এতে ছয়টি চমত্কার চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
চলচ্চিত্র সপ্তাহে চীন ও কম্বোডিয়া “গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন এবং কম্বোডিয়া রাজ্যের সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে চলচ্চিত্র সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক” স্বাক্ষর করেছে।

সূত্র : জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD