শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

নবম পে-স্কেলের গেজেটের দাবিতে গণকর্মচারীদের মহাসমাবেশ শুক্রবার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নবম পে-স্কেলের গেজেট অবিলম্বে জারির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। দাবি আদায়ে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।

‘ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি ও মহাসমাবেশ বাস্তবায়ন’ শীর্ষক সভায় বক্তারা বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে গণকর্মচারীরা স্থায়ী কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে পারেন।

সভায় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও গত দশ বছরে কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়ন হয়নি—এটি অমানবিক। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডের কর্মচারীদের পক্ষে বর্তমান বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই সরকারের উচিত দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া।

নেতৃবৃন্দ আরও বলেন, নতুন পে-স্কেল শুধু কর্মচারীদের ন্যায্য অধিকারই নয়, বরং এটি প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসেবায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD