শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

নববর্ষে ৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জননিরাপত্তার স্বার্থে পয়লা বৈশাখের দিন মেট্ররেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

রোববার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এতে বলা হয়, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদ্‌যাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রোরেল স্টেশনদ্বয় দুপুর ১২ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পয়লা বৈশাখের দিন আনন্দ শোভাযাত্রার সময় মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

উল্লেখ্য, এবার মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা হবে জানিয়ে ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি জানান, এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে উদযাপিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD