শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

নতুন রাজনৈতিক দলগুলো সম্পর্কে বিভিন্নজনের ভাবনা

আশীষ কুমার দে:
  • প্রকাশের সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে সাম্প্রতিককালে নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন এবং এর তিনদিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ২২টি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে।

দলগুলোর মধ্যে সর্বপ্রথম নিউক্লিয়াস পার্টি অফ বাংলাদেশ গঠিত হয় গত বছরের ২৩ আগস্ট। আর সর্বশেষ গত এপ্রিল আ-আম জনতা পার্টি গঠিত হয়। অর্থাৎ আট মাসে (সাত মাস ২৫ দিন) গঠিত নতুন দলের সংখ্যা ২২। এই হিসেবে প্রতি ১১ দিনে একটি নতুন দল পেলো দেশ।

এদিকে অল্পদিনের ব্যবধানে এতো রাজনৈতিক দল গঠনকে অস্বাভাবিক ভাবছেন রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, পর্যবেক্ষক ও সাংবাদিকরা। এমনকি সাধারণ মানুষও দল গঠনের এই চিত্রকে রহস্যময় ভাবছেন। তাদের অনেকে আবার বলছেন, অনির্বাচিত সরকারের সময়ে গঠিত এসব দল এক বা একাধিক জোট গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

তবে ২২টি নতুন রাজনৈতিক দলের মধ্যে জুলাই-আগস্ট সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গঠন করা জাতীয় নাগরিক পার্টিকেই (এনসিপি) বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

গত আট মাসে গঠিত অন্য দলগুলো গুলো হচ্ছে- জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি (৮ সেপ্টেম্বর ২০২৪), সমতা পার্টি (২০ সেপ্টেম্বর ২০২৪), বাংলাদেশ জনপ্রিয় (২৩ সেপ্টেম্বর ২০২৪), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (১৫ নভেম্বর), মুক্তির ডাক-১১ (১৬ নভেম্বর ২০২৪), বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (৩০ নভেম্বর ২০২৪), জাতীয় বিপ্লবী পরিষদ (১৬ ডিসেম্বর ২০২৪), দেশ জনতা পার্টি (৪ জানুয়ারি ২০২৫), বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি (২৮ জানুয়ারি ২০২৫), আমজনতা দল (২৮ জানুয়ারি ২০২৫), বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (১৮ ফেব্রুয়ারি ২০২৫), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (২৮ ফেব্রুয়ারি ২০২৫), জনতার বাংলাদেশ পার্টি (১৩ মার্চ ২০২৫), জনতার দল (২০ মার্চ ২০২৫), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (১০ এপ্রিল ২০২৫), গণতান্ত্রিক নাগরিক শক্তি (১১ এপ্রিল ২০২৫) ও ভাসানী জনশক্তি পার্টিসহ (১৩ এপ্রিল ২০২৫) ও আরো তিনটি।

তবে নতুন দলগুলোর কোনোটিই এখনো নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়নি। দলীয় প্রতীক প্রাপ্তি ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। তাই যেসব দল ইসিতে নিবন্ধিত হতে পারবে না, সেসব দলের নিজস্ব প্রতীক নিয়ে এবং দলীয় পরিচয়ে নির্বাচন করারও সুযোগ নেই।

প্রবীণ বামপন্থী রাজনীতিবিদ ও প্রখ্যাত শ্রমিক নেতা মনজুরুল আহসান খান জার্মান বাংলা নিউজ চ্যানেলকে বলেন, গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে গণঅভ্যুত্থানের পর স্বল্প সময়ে গঠিত এতগুলো রাজনৈতিক দলের মধ্যে একমাত্র জাতীয় নাগরিক পার্টির জনবল এবং শক্তি দৃশ্যমান। অন্য দলগুলো নাম সর্বস্ব তাদের কোনো জন ভিত্তি নেই। অন্য দলগুলো কেনো গঠিত হলো বা ওইসব দলের নেতারা হঠাৎ কেনো নতুন রাজনৈতিক দল গঠনের দিকে ঝুঁকে পড়লেন তা বোধগম্য নয়। এর পেছনে অদৃশ্য কোনো কারণ থাকতে পারে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক এই সভাপতি।

নারী অধিকারকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষক সাংবাদিক তাসকিনা ইয়াসমিন এ্যামী জার্মান বাংলা নিউজ চ্যানেলকে বলেন, এসব নতুন দল নেতাসর্বস্ব। এদের কর্মী-সমর্থক নেই। মাঠপর্যায়ে জনসমর্থনও নেই। নির্বাচনে বড় দলগুলোর সঙ্গে জেটবদ্ধ হয়ে সুবিধা আদায় করাই এদের লক্ষ্য বলে মনে করেন এই গণমাধ্যমকর্মী।

এতোগুলো নতুন দল গঠিত হলেও এর মধ্যে শুধুমাত্র এনসিপির কিছু জনসমর্থন এবং কর্মী-সমর্থক আছে উল্লেখ করে মিজ তাসকিনা বলেন, সাম্প্রতিক সময়ে গঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে জনস্বার্থমূক চিন্তাভাবনা আছে বলে মনে হয় না। নিকটঅতীতে বিতর্কিত ব্যক্তিও সম্প্রতি একটি রাজনৈতিক দল গঠন করেছেন।

একের পর এক নতুন রাজনৈতিক দল গঠনকে রহস্যময় উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক প্রকৌশলী ম. ইনামুল হক বলেন. একটানা সাড়ে ১৫ বছরের সীমাহীন দুর্নীতি, কালোটাকার দৌরাত্ম্য, দলীয়করণ ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর সরকারকে উচ্ছেদ করেছে। কিন্তু গত আট মাসে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

প্রকৌশলী ইনামুল বলেন, এখন যেসব নতুন দল গঠন হচ্ছে, এদের টাকার উৎস কোথায়, তা খুঁজে বের করা দরকার। এ পর্যন্ত ১৯টি নতুন দলের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গড়া দল ছাড়া অন্য দলগুলোর গণভিত্তি দৃশ্যমান নয়। তাহলে এসব দলের নেপথ্যেও কালোটাকার যোগান আছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD