শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গণহত্যা শুরু করতে পারে ইসরায়েল

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে তারা নতুন করে ‘গণহত্যা’ শুরু করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার।

আঙ্কারায় মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল লাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য রাখছিলেন হাকান ফিদান। সেখানে তিনি বলেন, হামাসের রাজনৈতিক শাখার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে রবিবার কাতারের রাজধানী দোহা’য় মিটিং করেছেন। হাকান ফিদানের ভাষায়- যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে কোনও দ্বিধাদ্বন্দ্ব নেই হামাসের দিক থেকে। কিন্তু ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর নেতানিয়াহু সরকার কী রকম আচরণ করবে তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন আছে। নেতানিয়াহু যেন নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুর্কি এই কূটনীতিক।

তিনি বলেন, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য গাজায় ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েল।

অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ‘ঝেরেমুছে’ দেওয়ার যে পরামর্শ ট্রাম্প দিয়েছেন তা তুরস্ক জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে। তিনি নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় কার্যকর হওয়ার পর মুক্ত ফিলিস্তিনিদের মধ্য থেকে ১৫ জন তুরস্কে পৌঁছেছেন। সূত্র: ডেইলি সাবাহ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD