শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

নতুন আইজিপি নিয়োগসহ কয়েকটি শীর্ষ পদে রদবদল চূড়ান্ত পর্যায়ে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর আদাবরে চাঁদাবাজি–কেন্দ্রিক কিশোর গ্যাং হামলার ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা পর্যালোচনার পাশাপাশি শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে রোববার সাংবাদিকদের তিনি বলেন, “পরিবর্তন অবশ্যই আসবে। খুব বেশি দেরি হবে না।”

গত ২১ ফেব্রুয়ারি আবির এমব্রয়ডারি কারখানায় চাঁদা না পেয়ে সশস্ত্র হামলা চালানো হয়। কয়েকজন শ্রমিক আহত হন। প্রতিবাদে মালিক–শ্রমিকরা থানার সামনে বিক্ষোভ করেন। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি তদন্তের নির্দেশ দিয়েছি। যাদের বিরুদ্ধে তথ্য–প্রমাণ পাওয়া যাবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি বলেন, অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের অবস্থান এখন ‘জিরো টলারেন্স’।

পুলিশের রদবদল প্রসঙ্গে তিনি জানান, জনগণের আস্থা অর্জন করতে এবং বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের জন্য বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। সূত্র জানায়, আইজিপি এবং ডিএমপি কমিশনারসহ অন্তত ছয়টি পদে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের পর অন্যান্য পদে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

একই বৈঠকে ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়। এতে স্পিকার–ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণসহ নিয়মিত কার্যক্রম থাকবে।

চাঁদাবাজি দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও পুলিশ প্রশাসনে সংস্কার—এসব উদ্যোগকে নতুন সরকারের প্রথম দিককার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD