শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

নওগাঁয় সৌর সেচ পাম্পের কল্যাণে কৃষকের মুখে সোনালী হাসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ প্রতিনিধি: বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ সারা বিশ্বতেই সমাদৃত হচ্ছে। পিছিয়ে নেই বাংলাদেশও। সৌরবিদ্যুৎ এখন মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই মধ্যে দেশে সৌরবিদ্যুতে পাম্প চালিয়ে জমিতে সেচ দেয়ার কাজ শুরু হয়েছে। এতে বিদ্যুৎ চলে যাওয়ার ভয় থাকছে না, জমিতে সেচ দিতে গভীর নলকূপের সামনে থাকছে না কৃষকদের দীর্ঘ সারিও।

দেশে প্রথমবারের মতো রাজশাহী অঞ্চলে এই পাম্প চালু করার পর এখন নওগাঁর বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে। পোরশা, সাপাহার এবং নিয়মতপুর উপজেলাও শুরু হয়েছে এই পদ্ধতিতে সেচ প্রদান।

পোরশা উপজেলার কৃষক গফুর মন্ডল বলেন, বিদ্যুৎ বিভ্রাটে অধিকাংশ সময় ফসলি জমি নিয়ে সেচ সংকটে পড়তে হয় । কিন্তু সৌর পাম্পের মাধ্যমে জমিতে পর্যাপ্ত সেচ দেয়ায় পাল্টাতে শুরু করেছে সে চিত্র। আত্রাই নদী থেকে পাইপলাইনে পানি সংগ্রহ করা হচ্ছে খাড়ি ও পুকুরে। এর পর সৌর পাম্পের মাধ্যমে সে পানি যাচ্ছে কৃষকরে জমিতে। এতে একটি পাম্প থেকে প্রতিদিন পূর্ণ সেচ সুবিধা পাচ্ছে অন্তত ১৮০ বিঘা জমি। জমিতে প্রয়োজনীয় পানির ব্যবহারে বাড়ছে ফসলের গুণগত মান। ফসলের ফলনও বেড়েছে আশানুরূপ।

নিয়ামতপুরের কৃষক সৈয়দ আহম্মেদ বলেন, জমিতে আগে শুধুমাত্র আকাশের বৃষ্টির পানিতে রোপা আমন চাষ করা যেত। এখন সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্হাপন করায় সারাবছর ধরে ফসল আবাদ করতে পারছেন কৃষক। এতে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে নওগাঁর প্রায় শতাধিক কৃষক তাদের সোনালী স্বপ্নপূরণে মুখে হাসি ফুটেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD