মামুনুর রশীদ,কাতার প্রতিনিধি:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৮ তম শাহাদাত বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার শাখা।
রাজধানীর দোহার নাজমা সালিমার প্যালেসের হলরুমে আমিনুল ইসলাম কাজলের পরিচালনায় ও সংগঠন এর সভাপতি আবু ছায়েদের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল হক সাজু, সাবেক আহবায়ক শহিদুল হক, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন, সিরাজুল ইসলাম, সাজাহান সাজু, অনুষ্ঠানের আহবায়ক আমিনুল হক,লোকমান আহমেদ, গোলাম সারোয়ার মিশু সহ শাখা কমিটির নেতা কর্মী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। ইফতার পুর্ব আলোচনায় বক্তাগন বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফরমায়েসী মামলায় গ্রেফতার, তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।