শিরোনাম :
করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন আজ

দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি বলেছেন, আজ যারা উপজেলা পর্যায় থেকে বিজয়ী হয়ে জেলাতে এসেছ, আশা করছি তোমরাই জেলা থেকে জাতীয় পর্যায়ে কমপিটিশন করবে এবং জাতীয় ট্রফি নিয়ে ঘরে ফিরবে। তোমরাই পার্বত্য চট্টগ্রামের মান উজ্জ্বল করবে। ছাত্র-ছাত্রীদের মাঝে সুস্থ্য শিক্ষা ও বিনোদন বজায় থাকলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ ঘটানোর জন্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি সকলের প্রতি আহ্বান জানান।

রাঙ্গামাটি জিমনেসিয়াম হল অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।

একই দিন বিকেলে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মূল সড়কের পাশে জেলার ‘অনলাইন বাস টার্মিনাল’ ও ‘সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস’ এবং ‘ট্রাফিক সচেতনতা কর্মসূচী’র শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বাস টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত ট্রাফিকিং সচেতনতা কাজে আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগের ফলে যানবাহন সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে। জেলা পুলিশের এই যুগোপযোগী ও আধুনিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আকর্ষণীয় করে গড়তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে। পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। পর্যটন শহরকে যানজটমুক্ত রাখাসহ শহরকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

উদ্বোধনী সভা শেষে পার্বত্য মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি শহরের সিএনজি এবং মোটর সাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন এবং চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD