শিরোনাম :
রাঙামাটিতে নানা কর্মসূচিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগামী জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে আবারও ভূমিকম্প, মিন্দানাও উপকূলে ৬.২ মাত্রার কম্পন তৃণমূল অভিজ্ঞতা ও জনসেবার দর্শনে গড়ে ওঠা এক নেতৃত্ব বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বে আবারও শীর্ষে চীন হুমায়ুন কবিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদারের আশ্বাস আইএইউপি সম্মেলনে এআই-নির্ভর উচ্চশিক্ষার রূপান্তর তুলে ধরলেন ড. সবুর খান টেকসই বাংলাদেশ গঠনে এআই ব্যবহারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর ২৭ জুলাই থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও জোরদারের আশ্বাস

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

দুর্যোগ ঝুঁকি হ্রাস, মানবিক সহায়তা এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

সোমবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম, রেসকিউ সেন্টার প্রতিষ্ঠা, দুর্যোগ প্রস্তুতি এবং মানবিক সহায়তা কর্মসূচিতে বাংলাদেশের সঙ্গে নিবিড় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ সময় ত্রাণমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুর্যোগের পরিবর্তিত ধরন মোকাবিলায় যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD