শিরোনাম :
বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা

দুর্বৃত্তের গুলিতে মুন্সীগঞ্জে লেখক-প্রকাশক খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখানের কাকালদী এলাকায় শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়েছে। চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পরপরই ঘাতকরা মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত লেখক শাহজাহান বাচ্চু সিরাজদীখানের কাকালদী গ্রামের মরহুম মমতাজউদ্দিনের ছেলে। ঢাকার বাংলাবাজার এলাকার ‘বিশাকা প্রকাশনী’র স্বত্বাধিকারী ছিলেন তিনি। প্রকাশকের পাশাপাশি শাহজাহান বাচ্চু একজন লেখক ও কবি ছিলেন। বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে তার।

কে বা কারা এবং কী কারণে গুলি করে হত্যা করেছে তাকে, তা তাৎক্ষণিক পুলিশ ও পরিবার সূত্র জানাতে পারেনি। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিদের কোনো সংশ্নিষ্টতা রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম রাতেই ঢাকা থেকে ঘটনাস্থলে গেছে।

মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হামিদা খানম জানান, শাহজাহান বাচ্চু জেলা কমিউনিস্ট পার্টির আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একজন মুক্তমনা মানুষ ছিলেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু সিরাজদীখানের কাকালদী গ্রামে তার পৈতৃক বাড়িতে সন্ধ্যায় ইফতার করেন। বাড়ির অদূরে মুন্সীগঞ্জ-বেতকা-ইছাপুরা সড়কের কাকালদী এলাকায় সড়কে যান তারপর। এ সময় দুই দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্থানীয় সুশীল সমাজের মত, ধর্মীয় চেতনার কারণে তাকে গুলি করে হত্যা করা হলো কি-না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে হবে।

সিরাজদীখান থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর থেকে ঘটনাস্থলে অবস্থান করে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের লক্ষ্যে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে লাশ।

ফেসবুকে আকাশ ইকবাল নামে একজন পোস্ট দেন- ‘শাহজাহান বাচ্চু ভাইয়ের সঙ্গে পরিচয় তিন বছরের। তিনি অসাধারণ একজন লেখক ও মানুষ। আজ কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে। অথচ তিনি আমাকে সব সময় সাবধান করতেন। নিজের নিরাপত্তা নিয়ে কখনও ভাবেননি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD