শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলে বাণিজ্যিক কার্যক্রম ৪দিন বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

আরিফু্জ্জামান আরিফ বেনাপোল প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪দিনের ছুটির কবলে পড়ছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর।

তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে পণ্য খালাস ও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) থেকে শুক্রবার (১৯ অক্টোবর) পর্যন্ত এপথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সংগঠনের সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, ভারতীয় ট্রাক চালকরা তাদেরকে জানিয়েছে,পূজা উৎসব উপলক্ষে তারা পণ্য পরিবহন করবেন না। এতে এ পথে বাণিজ্য বন্ধ থাকবে।
পূজা শেষে ২০ অক্টোবর (শনিবার) সকাল থেকে ফের এ পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের পেট্রাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রামেশর মিনা পূজায় ৪দিন ছুটির বিষয়টি তাকে জানিয়েছে। তবে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর এসময় খোলা থাকবে। এছাড়া ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সেজন্য সকল ধরনের পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্হা জোরদার করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন উপ-পরিচালক (এসআই) ফজলুর রহমান জানান, এ পথে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও ওই সময় পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে ভারতের বঁনগা কালিতলাসহ তিনটি পার্কিংয়ে প্রায় তিন হাজার ট্রাক আমদানি পণ্য নিয়ে এরইমধ্যে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আবার ৪দিন টানা বন্ধের ফলে সেখানে পণ্যজট আরো বাড়বে বলে জানান বন্দর পরিচালক আমিনুল ইসলাম।
আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ৪দিন বন্ধের কারণে বিশেষ করে ভারতে আটকে পরা পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD