শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই কোরিয়ার ফার্স্ট লেডি আলো ছড়ালেন শান্তির সম্মেলনে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

রি পরেছিলেন পশ্চিমা ঢঙের পোশাক। গোলাপি স্কাটের সঙ্গে মিলিয়ে পড়েছিলেন তার প্রিয় ‘ডিওর’ ব্র্যান্ডের ব্যাগ। পানমুনজামে তাকে স্বাগত জানাতে যাওয়া সুক পরেছিলেন আকাশি রঙের পোশাক। তার কানে শোভা পাচ্ছিল একই রঙের দুল। রি’কে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর নিজেদের মধ্যে পরিচয় পর্ব সারেন সুক।

সন্ধ্যায় নৈশভোজে তারা কিম জং উন ও মুন জে ইনের সঙ্গে যোগ দেন। এই সময় রি’কে সৌহার্দপূর্ণতার সঙ্গে স্বাগত জানান মুন। মুন রি কে বলেন, ‘এক দিনেই আমরা দৃঢ় বন্ধুত্বের সূচনা করেছি।’। উত্তরে রি বলেন, ‘সকালে কিমের কাছে শুনেছি এই সম্মেলন সফল হয়েছে। আমি আশা করি দুই কোরিয়ার নেতাই এই সফলতার ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাবেন।’

এর আগে কিম জং উনের বাবা কিম জং ইল তার শাসনামলে কোন স্ত্রীকে জনসম্মুখে আনেন নি। সম্প্রতি কিমের সঙ্গে চীন সফরের পর ৪০ বছর পর এই প্রথম উত্তর কোরিয়ার গণমাধ্যম ‘ফার্স্ট লেডি’ শব্দটি উল্লেখ করে। এর আগে রি’কে ‘কমরেড’, ‘সম্মানীত’ এবং ‘কিম জং উনের স্ত্রী’ বলে সম্বোধন করা হত।

দক্ষিণ কোরিয়ার ‘পুনএকত্রীকরণ মন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালের পর এই প্রথমবারের মত উত্তর কোরিয়া ‘ফার্স্ট লেডি’ শব্দটি ব্যবহার করে।’ এর আগে সর্বশেষ কিম জং উনের দাদা কিম ইল সাং এর স্ত্রী কিম সং এয়ি কে ‘ফার্স্ট লেডি’র এর মর্যাদা দেয়া হয়েছিল।

তবে রি এর সম্পর্কে খুব কমই জানা যায়। তার বয়স, কিমের সঙ্গে বিয়ের দিন-ক্ষণ এখনো অজানা। কিমের সাথে বিয়ের আগে রি উত্তর কোরিয়ার জাতীয় ক্রীড়া দলের চিয়ারলিডার ছিলেন বলে জানা যায়। ব্যক্তিজীবনে রি কিম সুং বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে পিএইচডি ডিগ্রির অধিকারী। এছাড়া কণ্ঠসঙ্গীতে রয়েছে তার যথেষ্ট দখল। ডেইলি মেইল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD