শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১৮, ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। আজ বুধবার (২৬ মার্চ) দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু একে দেশের ইতিহাসের ‘সবচেয়ে মারাত্মক দাবানল’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই আগুন আমাদের জাতির দাবানলের রেকর্ড নতুনভাবে লিখছে।’

প্রচণ্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। আগুনের কারণে ২৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে বহু সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান, যার মধ্যে একটি ১৩০০ বছরের পুরনো বৌদ্ধ মন্দিরও রয়েছে।

আজ বুধবার দুপুরের পর উইসিয়ং কাউন্টির পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার দমকলকর্মী ও সেনাবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও সহায়তা দিচ্ছে।

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা সর্বোচ্চ পর্যায়ের অগ্নিসংকেত জারি করেছে, যা এই বছর প্রথমবারের মতো কার্যকর করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় সাধারণত দাবানলের ঘটনা খুব কম ঘটে এবং এতে প্রাণহানির সংখ্যাও বিরল। কিন্তু এবারের দাবানল ইতোমধ্যেই দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত হয়েছে।

এ পর্যন্ত প্রায় ১৭ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে, যা এলাকাভিত্তিক বিবেচনায় দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানল।

উইসিয়ং শহরের দাবানলে ৬১৮ খ্রিস্টাব্দে নির্মিত ঐতিহ্যবাহী গউনসা মন্দির পুড়ে গেছে, যা ছিল ওই অঞ্চলের অন্যতম বৃহত্তম মন্দির। এ ছাড়া জোসন রাজবংশের (১৩৯২-১৯১০) আমলের একটি জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত কাঠামোও আগুনে ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান জানিয়েছেন, ‘দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে, কিন্তু প্রবল বাতাস সহায়তা প্রচেষ্টাকে ব্যাহত করছে।’

তিনি আরও বলেন, ‘আগুন নেভাতে প্রচুর সম্পদ ব্যয় করতে হচ্ছে এবং এতে অনেক মূল্যবান জীবন ঝুঁকির মুখে পড়েছে।’

বুধবার পর্যন্ত অঞ্চলটিতে বৃষ্টির পূর্বাভাস ছিল না, তবে বৃহস্পতিবার (২৭ মার্চ) পাঁচ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণ কোরিয়া এ বছর গড়ের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয়েছে, যা অঞ্চলটিকে শুষ্ক করে তুলেছে। ইতোমধ্যেই এই বছর ২৪৪টি দাবানল রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৪ গুণ বেশি।

সরকার দাবানলের মূল কারণগুলোর মধ্যে একটি অবৈধভাবে আগুন লাগানোর প্রবণতাকে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছে এবং ব্যক্তিগত অসতর্কতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

গত শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সানচিয়ং কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে এবং পরে তা পার্শ্ববর্তী শহর উইসিয়ং, আন্দং, চেওংসোং, ইয়ংইয়াং ও ইয়ংদকের দিকে বিস্তৃত হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD