ফারুক আস্তানা,দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় দুই সপ্তাহ ধরে চলা অভিবাসন বিরোধী জেনোফোবিয়ায় নাইজেরিয়ার বারোজন নাগরিক হত্যা -খুন হয়ে যাওয়া এবং শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়া নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে।
সেই ঘটনা সূত্র ধরে নাইজেরিয়ার সরকার তাদের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা থেকে ফিরিয়ে নিতে তৎপর হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত নাইজেরিয়া দূতাবাস তাদের দেশে ফিরে যেতে ইচ্ছুক নাগরিকদের জন্যে সরকারি খরচে দেশে ফিরতে দূতাবাসে উপস্থিত হয়ে নিবন্ধন করার সুযোগ দিয়েছে।
সরকারের ডাকে সাড়া দিয়ে হাজার খানিক নাইজেরিয়ান নাগরিক নিবন্ধন করেছেন এবং ইতিমধ্যে তিনশো জনের একটি বিমান নাইজেরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এর আগে দক্ষিণ আফ্রিকায় জেনোফোবিয়ার শিকার হয়ে। নাইজেরিয়ার নাগরিক মারা যাওয়া নিয়ে তৎক্ষনাৎ প্রতিক্রিয়া হিসেবে সেদেশে দক্ষিণ আফ্রিকার মালিকানাধীন মাল্টিন্যাশনালসহ ছোট- বড় প্রতিষ্ঠান ভাংচুর, অগ্নিসংযোগ করে করেছে সেদেশের জনগণ।
নিজ দেশের নাগরিকের জীবন হানি ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস নিয়ে নাইজেরিয়ার সরকার ও রাজনৈতিক দল গুলো দক্ষিণ আফ্রিকা সরকারকে সর্তক করে অব্যাহত চাপ রেখে এসেছিল।
এদিকে জেনোফোবিয়ার আগে অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে লুকিয়ে সুযোগ বুঝে লুটপাট ডাকাতি করলেও এখন স্থানীয়রা দলবদ্ধ হয়ে বিদেশিদের দোকান পাটে হামলা করছে লুটপাট করে নিয়ে যাচ্ছে।
এই রিপোর্ট লেখা স্থানীয় সময় রাত সাড়ে দশটাও দক্ষিণ আফ্রিকার দুইটি লোকেশন ব্লুমফন্টেইন ও বোসাবেলুর ছোট খাটো শহর গুলোতে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে দুই বাংলাদেশি মালিকানাধীন দোকান লুট করেছে এবং অন্য ব্যবসা প্রতিষ্ঠান গুলো লুটকরার চেষ্টা চালাচ্ছে এরমধ্যে পুলিশ এসে দাওয়া দিলে মানুষজন সটকে পড়ে।