দক্ষিণ আফ্রিকায় সিগারেট একে অপরে শেয়ার করে নেওয়া বন্ধ করতে। যাতে করে করোনাভাইরাস বা কোভিড-১৯ সবার মধ্যে ছড়িয়ে না পড়ে। সেকারণে তামাকজাত পর্ণ্য ক্রয়-বিক্রয়ে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
লকডাউনের শুরু থেকে প্রায় দুই মাস ধরে তামাক বিক্রয়ে নিষেধাজ্ঞার আরোপ করেছে সরকার। সর্বমহলের বিরোধিতা শর্তেও ধূমপায়ীদের জন্য দক্ষিণ আফ্রিকা সরকার সকলপ্রকার তামাকজাত পর্ণ্য বাজারজাতকরণে কঠোর হয়েছে।দোকানপাট ও মূলসড়ক গুলোতে সিগারেট বিক্রি বন্ধ রাখতে পুলিশ একাধিবার তল্লাশি করে যাচ্ছে।
লকডাউনের তৃতীয় স্তরে তামাকজাত পর্ণ্যের নিষেধাজ্ঞা তুলে নিলে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে সহযোগী হবে বলে কেউ কেউ করছে।
তবে দেশটির সমবায় প্রশাসন ও ঐতিহ্যবাহী বিষয়ক মন্ত্রী নোকস্যাজানা দালামিনী-জুমা, যার বিভাগ লকডাউন নিয়ম নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। বিধিনিষেধকে শিথিল করার সময় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়েছিলেন। যে তিনি অনলাইনে সংসদ সদস্যসহ বেশকিছি সাধারণ মানুষের সাথে কথা বলেছে। তারা সবাই সিগারেট বিক্রি বন্ধ রাখার পক্ষে যুক্তি ও সমর্থন দিয়েছেন।
যদিও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রমাফোসা ২৩ শে এপ্রিল ঘোষণা করেছিলেন যে তামাক বিক্রয় ১ মে থেকে পুনরায় শুরু হতে পারে।যখন দেশটি শীর্ষের ভাইরাস সতর্কতা স্তর পাচঁ থেকে শীর্ষ স্তরে স্থানান্তরিত হয়েছিল।তবে পরে সরকার পিছিয়ে যায় এবং নিষেধাজ্ঞার প্রয়োগ কার্যকর রাখে।
তবে ১৩ ই মে, রমাফোসার ঘোষণায় লকডাউনে মেনে দোকান ব্যবসায়ি প্রতিষ্ঠান খোলার অনুমিত দিয়েছিলেন।ফেয়ার ট্রেড ইন্ডিপেন্ডেন্ট টোব্যাকো অ্যাসোসিয়েশন দক্ষিণ আফ্রিকা শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আমাদের বোঝার বিষয়টি হল জাতীয় কোরোনাভাইরাস কমান্ড কাউন্সিলের সামনে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আদালতের আদেশের পরও এই নিষেধাজ্ঞার প্রয়োগ কেন কার্যকর রয়েছে।তার কারণ জানাতে মঙ্গলবার শিল্প সংস্থা সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের একজন বলেছেন, তাদের মতে দেশটিতে লকডাউন যখন তৃতীয় স্তরে চলে আসলে তখন সিগারেট ও অ্যালকোহল বিক্রির নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করা হতে পারে।
এদিকে কঠোরতার সাথে লকডাউন ধরে রাখার পক্ষে থাকা দলামিনী-জুমা তিনি কিছু ক্ষমতাসীন দলের সদস্যদের সমর্থন হারাতে শুরু করছেন। তার সিদ্ধান্তে দেশে অর্থনীতির ক্ষতি করছে দেখে এবং তা নিয়ে চিন্তিত যে সিগারেটসহ নিষিদ্ধ পণ্যগুলিতে কালোবাজারিরা ব্যবসা হাতিয়ে নিয়েছে।
টোবাকো ইনস্টিটিউট কর্তৃক অর্থায়নে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আগেও দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় অবৈধ-সিগারেটের বাজার ছিল। যার জন্যে সরকার এক বছরে প্রায় ৭ বিলিয়ন রেন্ড ($৯৪ মিলিয়ন ডলার) হারে ট্যাক্স আয় থেকে বঞ্চিত হয়ে আসছে।
লকডাউন চলাকালীন সময়ে দেশটিতে প্রায় ৯০% লোক সিগারেট কিনতে চেয়েছিলেন। কয়েকগুণ বেশি দাম ভেড়ে যাওয়া সত্ত্বেও। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় এতথ্য উঠে এসেছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (পিএলসি) এই নিয়মকে সামঞ্জস্য করার সাথে সাথে তামাক বিক্রয় পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে এই ধারণা নিয়ে এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া স্থগিত করেছিল।
একজন চিকিৎসক এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি দলামিনী-জুমার পক্ষে সর্মথন দিয়ে বলেছেন, সিগারেট ভাগ করে মুখে নেওয়া যে সহজ প্রবণতা আছে মানুষের মধ্যে তার ফলে অধিকহারে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
লোকেরা যখন সিগারেট শেয়ার করে, তারা সিগারেটে মুখে লালা লেগে থাকে এবং তারপরে তারা এই এটাকে কয়েকজনে মধ্যে ভাগ করে নেন। এতে করে করোনাভাইরাস বা কোভিড-১৯ বহুগুণ ছড়িয়ে যেতে পারে।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই একই পরামর্শ দিয়েছে , ধূমপান সম্ভবত কোভিড-১৯ থেকে জটিলতা ও ঝুঁকি বাড়ায়।