ফারুক আস্তানা : দক্ষিণ আফ্রিকায় সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে বিদর্যস্ত হয়ে উঠছে জনজীবন। প্রভাব ফেলতে শুরু করেছে বড়দিনের উৎসবকে ঘিরে কেনাকাটায়। পানিবন্দি বিপণনীবিতানগুলো বন্ধ থাকায় চরম হতাশায় রয়েছেন ব্যবসায়ীমহল।
জানা যায়, ডিসেম্বর মাসের শুরুর দিকে প্রচণ্ড গরম থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে। ভারী বৃষ্টিপাত দিয়ে শুরু হয়ে টানা আটদিন ধরে বর্ষণ চলে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। দেশটির গুরুতপূর্ণস্থান থেকে শুরু করে ছোট শহরগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
দক্ষিণি আফ্রিকার বাণিজ্যিক শহর জোহানসবার্গ ও প্রিটোরিয়া ভারী বৃষ্টিপাতের কারণে শহরটিতে অচলাবস্থা দেখা দিয়েছে।
এছাড়াও লিম্পোপো, পুমালঙ্গা, গৌতেং, কোয়াজুলু-নাটাল, পূর্ব ফ্রি স্টেট এবং পূর্ব কেপসহ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির সঙ্গে তীব্রশীতও শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার আবহাওয়া বিভাগ বলছে, চলতি সাপ্তাহের শেষের দিকে বৃষ্টি পরিস্থিতির উন্নতি হতে পারে।