ফিফা বিশ্বকাপ ২০১০ সালের উদ্ভোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়া জোহানেসবার্গের সকার সিটি বর্তমানে (এফএনবি) স্টেডিয়ামটি করোনা আক্রান্ত রোগীদের জন্য ১৫শ শয্যার অস্থায়ী হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছেন হাউটেং (জোহানেসবার্গ) প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতর।
দক্ষিন আফ্রিকার বানিজ্যিক রাজধানী জোহানেসবার্গের সয়েটোতে অবস্থিত ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এফএনবি স্টেডিয়ামটি করোনাভাইরাস মহামারী মোকাবেলায় আক্রান্ত রোগীদের উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্টেডিয়ামটিকে হাসপাতালে রুপান্তর করা হচ্ছে।
হাসপাতালে রুপান্তর করতে স্টেডিয়ামের ডিজাইন ও নির্মান কোম্পানি বুগার্টম্যান অ্যান্ড পার্টনার্সের সাথে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদফতর চুক্তি বদ্ধ হয়েছেন।
কোম্পানিটির পরিচালক জিন গ্রোবলার বলেছেন,স্টেডিয়ামের ভেন্যু গুলো পূর্ণ বিন্যাস করে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবার জন্য উপযুক্ত করে তোলা হবে।
আর্ন্তজাতিক মানের বিলাসবহুল এই স্টেডিয়ামটিতে বর্তমানে ১৬৮০টি রুম রয়েছে।এখান থেকে ১৫শ রুমকে হাসপাতালের জেনারেল কেবিনে রুপান্তর করা হবে। এবং বেসমেন্ট স্তর থেকে উপরের স্যুট স্তর পর্যন্ত স্টেডিয়ামের প্রতিটি স্তরকে আইসিইউ ইউনিটে রুপান্তর করা হবে।
এবং উচ্চ মানসম্পন্ন করোনা টেস্টিং ল্যাব বানানো হবে।এছাড়া বাকি ১৮০টি রুমকে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার,নার্সসহ হাসপাতালের অন্যান্য স্টাফদের থাকার জন্য উপযোগী করে তোলা হবে।
এফএনবি স্টেডিয়ামটি ১৫শ শয্যার আধুনিক হাসপাতালে রুপান্তর করতে নির্মান কোম্পানির সময় লাগবে সর্বোচ্চ দুই মাস।