শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

দক্ষিণ আফ্রিকার ডেপুটি স্পিকারের সাথে সিএমজি মহাপরিচালকের বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩

 

১৯ আগস্ট কেপটাউনে, দক্ষিণ আফ্রিকার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার লেচেসা-সেনোলির সঙ্গে এক বৈঠকে মিলিত হন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই শিয়োং।

বৈঠকে আফ্রিকার বৃহত্তম লাইভ ব্রডকাস্ট স্যাটেলাইট প্ল্যাটফর্ম মাল্টিচয়েস গ্রুপের সাথে সহযোগিতা-চুক্তি করায় সিএমজিকে ধন্যবাদ জানিয়ে দক্ষিণ আফ্রিকান ডেপুটি স্পিকার বলেন, তাঁর দেশ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দু’দেশ অন্যান্য বন্ধু-রাষ্ট্রগুলোর সাথে মিলে বিভিন্ন সহযোগিতায় আরও সাফল্য অর্জন করবে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ন্যায়সঙ্গত বিকাশে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠককালে শেন হাই শিয়োং বলেন, উভয় পক্ষের উচিত সংবাদ, তথ্যচিত্র, ও নতুন মিডিয়া ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা। এতে দু’দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও উন্নত হবে এবং চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজে গঠনের কাজে আরও বেশি গতির সঞ্চার হবে।

এর আগে, মাল্টিচয়েস গ্রুপ এবং সিএমজি কেপটাউনে একটি সহযোগিতা-চুক্তিতে পৌঁছায়। সিএমজি’র সম্পাদকীয় বোর্ডের সদস্য লি থিং এবং মাল্টিচয়েস গ্রুপের মিডিয়া ব্যবসার সিইও ফিলিসো সহযোগিতার নথিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, সিএমজি আফ্রিকায় সিসিটিভি’র চায়নিজ ইন্টারন্যাশনাল চ্যানেল (সিসিটিভি-৪), সিজিটিএন ইংলিশ চ্যানেল, এবং সিজিটিএন ফ্রেঞ্চ চ্যানেল সম্প্রচারের জন্য মাল্টিচয়েস গ্রুপকে অনুমোদন দিয়েছে। এসব চ্যানেলের অনুষ্ঠান ৫০টিরও বেশি আফ্রিকান দেশে সম্প্রচার করা হবে।
সূত্র: ইয়াং ওয়েই মিং, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD