শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের আক্রমণে ২ জন বাংলাদেশী নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

 ফারুক আস্তানা,দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় গত চব্বিশ ঘন্টারও কম সময়ে দুইজন বাংলাদেশী ব্যবসায়ী কৃষ্ণাঙ্গ  ডাকাত দলের আক্রমণের শিকার হয়ে খুন হয়েছেন।গতকাল (২৩ নভেম্বর শনিবার) দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক শহর জোহান্সেনবার্গের ফোর্ডসবার্গ এবং প্রিটোরিয়ার সহানবার্গ নামক স্থানে স্থানীয় সময় বিকাল তিনটা ও রাত আটটায়। বাংলাদেশী ব্যবসায়ী  লিংকন আহাম্মদে ও আবদুর রহিম ডাকাত দলের সংঘবদ্ধ আক্রমণে ঘটনাস্থলে নিহত  হন।

জোহান্সেনবার্গের ফোডর্সবার্গে মোবাইল ব্যবসায়ী লিংকন আহাম্মদ(৩০)এর দোকানে একদল কৃষ্ণাঙ্গ ডাকাত দল হানাদিয়ে নগদ টাকা মোবাইল ও ফোনের দামী জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ করে গুলি ছুড়লে লিংকন ঘটনাস্থলেই নিহত হন। নিহত লিংকনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার নিকটে সহানবার্গ নামক লোকেশনে গতকাল রাত ৮ টার দিকে  মোহাম্মদ আব্দুর রহিম (২৮) দোকান বন্ধ করার সময় অজ্ঞাত কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পড়ে এবং তার উপর নির্মমভাবে নির্যাতন চালাতে থাকে।

একপর্যায়ে তার গলায় ও মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা নিশ্চিত  করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। নিহত মোহাম্মদ আব্দুর রহিমের দেশের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায় বলে জানাগেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD