শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে: সিইসি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এ তথ্য শেয়ার করেন।

সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, “প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি এই মাসে অবসরে যাচ্ছেন। আমরা একসাথে কাজ করেছি, তাই বিদায়ী সাক্ষাতের জন্য সাক্ষাৎ করেছি।”

তিনি আরও জানান, প্রধান বিচারপতি এ মাসে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় করবেন। “আমরা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছি। প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন,” বলেন সিইসি।

এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, “মামলার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি।”

এ দিন দুপুর ১টা ৩৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টে পৌঁছান এবং রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাগত জানান। এরপর ২টা ৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শুরু হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD