শিরোনাম :
হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনার ওপর জোর স্থানীয় সরকার মন্ত্রীর পাহাড়ের উন্নয়নে লোকদেখানো নয়, জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের আহ্বান প্রবাসে ক্রিকেট ও বাঙালিয়ানার উৎসব, ফ্রাঙ্কফুর্টে মুখোমুখি আট দল ‘ক্ষমতার চেয়ার নয়, জনগণের সেবাই হোক দায়িত্ব’—ভূমি প্রতিমন্ত্রী সাইবার অপরাধ দমনে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাব স্থাপনের ঘোষণা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতিভিত্তিক উদ্যোগেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রতিমন্ত্রী

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

ইসরাইলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে রাষ্ট্রদূত হাকাবি লেখেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। আজ সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে।

শুক্রবার সকালে ইসরাইল ইরানের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছে, যার ফলে ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন এবং তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

আগামী দিনগুলোতে এই অভিযান আরও তীব্রতর হবে বলেও জানায় ইসরাইল। এরপর ইসরাইলে পাল্টা জবাব হিসেবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD