শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তেরেসা মে’র ব্রেক্সিট স্বপ্ন শেষ!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্ক: ব্রেক্সিট ইস্যুতে ভয়াবহ এক পরিস্থিতির মুখে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে সম্পাদিত তার ব্রেক্সিট চুক্তি মঙ্গলবার রাতে বৃটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মারাত্মক পরাজয়ের শিকার হয়েছে। একে ক্ষমতাসীন একজন প্রধানমন্ত্রীর জন্য হাউস অব কমন্সে সবচেয়ে বড় আঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর ফলে তেরেসা মে তিন দিনের সময় পাবেন। এর মধ্যেই তাকে ‘প্লান-বি’ নিয়ে এগুতে হবে। তবে বিরোধী লেবার নেতা জেরেমি করবিন তার সরকারকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ শুরু করেছেন। তিনি তেরেসা মে’র বিরুদ্ধে উত্থাপন করেছেন অনাস্থা প্রস্তাব। শুধু যে বিরোধী দল থেকে তেরেসা মের ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে ভোট পড়েছে তা নয়।

তার নিজের দল কনজার্ভেটিভ পার্টির মোট ১১৮ জন এমপি তেরেসা মে’র বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে ডাউনিং স্ট্রিট পর্যন্ত বিব্রত, হতাশ। লন্ডনের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, এতে ইংলিশ চ্যানেলজুড়ে শকওয়েভ বা হতাশার ঢেউ ছড়িয়ে পড়েছে। আর সমালোচকরা তেরেসা মে’র সম্পাদিত ব্রেক্সিট চুক্তিকে দেখছেন মৃত হিসেবে। অনলাইন বিবিসি লিখেছে, প্রধানমন্ত্রী তেরেসা মে’র ব্রেক্সিট চুক্তিটি ২৩০ ভোটের বিশাল ভোটের ব্যবধানে নাকচ করে দিয়েছেন বৃটিশ এমপিরা। এই প্রথম দেশটির কোন ক্ষমতাসীন সরকার পার্লামেন্টে এত বড় পরাজয়ের মুখোমুখি হলো।

প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দিয়েছেন ৪৩২জন সংসদ সদস্য, যেখানে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২০২ জন। ২৯শে মার্চের মধ্যে ইউরোপিয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছিল ওই চুক্তিতে। লেবার পার্টি নেতা জেরেমি করবিন এখন সরকারের ওপর একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন, যা দেশটিতে একটি সাধারণ নির্বাচনে গড়াতে পারে।

তেরেসা মে জানিয়েছেন, এই প্রস্তাবের বিষয়ে বুধবার তিনি বিতর্কে অংশ নিতে পারেন। ওদিকে জেরেমি করবিন বলছেন, এই সরকারের পরিষ্কার অদক্ষতার ব্যাপারে কমন্স সদস্যদের মতামত জানানোর সুযোগ করে দেবে এই আস্থা ভোট। তবে ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির একটি সূত্র বিবিসিকে জানিয়েছে যে, আস্থা ভোটের ক্ষেত্রে তারা মিসেস মে’কে সমর্থন করবেন। সংসদ সদস্যরা যদি অনাস্থা ভোট সমর্থন করেন, তাহলে সরকার বা অন্য কেউ যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন, তাদের পরবর্তী ১৪ দিনের মধ্যে আরেকটি আস্থা ভোটে বিজয়ী হতে হবে। সেটি না হলে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটিতে নিজের কনজার্ভেটিভ পার্টির ১১৮ জন এমপি বিরোধী দলের সঙ্গে মিসেস মে’র চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন। সাধারণ ক্ষেত্রে এ ধরণের সরকারি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর বিশাল পরাজয়ের পর আশা করা হয় যে, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন। তবে ভোটাভুটির পরেই তেরেসা মে আভাস দিয়েছেন যে, তিনি সরকার পরিচালনা অব্যাহত রাখবেন। তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, হাউস তাদের মতামত দিয়েছে এবং সরকার সেটি শুনবে।

সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রেক্সিটের বিষয়ে করণীয় ঠিক করার প্রস্তাব দিয়েছেন তিনি। ওদিকে ভোটের ফলাফলে হতাশা প্রকাশ করে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক বৃটিশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন যাতে তারা যত দ্রুত সম্ভব ব্রেক্সিট প্রসঙ্গে তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়টি পরিষ্কার করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD