শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

তৃতীয় ধাপও অনেকটা একতরফা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপের মতো উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপও অনেকটা একতরফা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন হচ্ছে না। আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান—এই তিন পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী না থাকায় ৬টি উপজেলা পরিষদে ভোটই হচ্ছে না।

বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো এবারের উপজেলা নির্বাচন বর্জন করায় ভোট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম। প্রথম দুই ধাপের নির্বাচনে ৪০ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। তৃতীয় ধাপেও মূলত বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী। অন্তত ৬৮টি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন ৯৯ জন।

এদিকে ভোটের আগে গত শুক্রবার ও গতকাল শনিবার কয়েকটি উপজেলায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত শুক্রবার রাতে কিশোরগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছেন।

তৃতীয় ধাপে ১২৭টি উপজেলা পরিষদে ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশে কুতুবদিয়া ও লোহাগাড়া উপজেলার ভোট স্থগিত করা হয়। নরসিংদী সদর ও কক্সবাজার সদর উপজেলার ভোট চতুর্থ ধাপে স্থানান্তর করে ইসি। আর তিন পদের কোনো পদেই প্রতিদ্বন্দ্বী না থাকায় ৬টি উপজেলা পরিষদে ভোট নিতে হচ্ছে না। ১১৭টি উপজেলার মধ্যে ৯ টিতে ভাইস চেয়ারম্যান এবং ১৩ টিতে মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

সব মিলিয়ে তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৩৪০ জন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫৮৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন। মোট ভোটকেন্দ্র ৯ হাজার ২৯৮টি এবং ভোটার ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ জন। গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মেহেরপুর সদর ও মানিকগঞ্জ সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। যেখানে অনিয়ম বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে, সেখানে অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে তিনজন উপজেলা নির্বাহী অফিসার ও নয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। বেশ কয়েকজন ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD